ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক কৃষকের
দি নিউজ লায়ন; মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিঁপড়া গাছি গ্রামে।সাপে কাটার পর ওই যুবক বাড়িতে ছুটে আসে এবং পরিবারের সকলকে জানায় পরিবারের তরফ থেকে তড়িঘড়ি ওই যুবককে একা বাড়িতে নিয়ে যায়।
ওঝা বাড়িতে ঝাড়ফুঁক করার কারণেই অনেকটা সময় অতিবাহিত হয়। অবশেষে তারা ওই সাপে কাটা রোগী কে নিয়ে চাপড়া গ্রামীন হসপিটালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Post a Comment